রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৬:৩০

৬ লাখ ২৮ হাজার ভোটার বাড়ল

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৫৩
শেয়ার: mail
৬ লাখ ২৮ হাজার ভোটার বাড়ল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে নতুন করে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার যুক্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত এই নতুন ভোটার যুক্ত হয়েছে। এর আগে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

নতুন হিসাব অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

ইসির তথ্য অনুযায়ী, এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

৬ লাখ ২৮ হাজার ভোটার বাড়ল

বিস্তারিত কমেন্টে