বাংলাদেশ ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo নায়িকারাই আমাকে কালো বলেছে—বডি শেমিং নিয়ে মুখ খুললেন সুনেরাহ বিনতে কামাল Logo একাধিক নায়িকার সঙ্গে প্রেম, বিতর্ক আর টানাপোড়েন—সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবনের গল্প Logo অবশেষে ক্যামেরার সামনে আনুশকা শর্মা, চেহারা বদল নিয়ে প্লাস্টিক সার্জারি গুঞ্জন Logo বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন মৌনী রায়, গুজব না ছড়ানোর অনুরোধ Logo তামিমের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বললেন সাকিব আল হাসান Logo মেসিদের লিগে প্রথম গোল করে ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী সুলিভান Logo গবেষণায় পিছিয়ে থাকলে সংকটে পড়বে দেশের ফার্মাসিউটিক্যাল শিল্প Logo পেট ব্যথার আড়ালে লুকিয়ে থাকতে পারে যে ১৪ ধরনের রোগ Logo ইসলামের দৃষ্টিতে কাওয়ালি গান Logo দাউদ (আ.) ও সুলাইমান (আ.)-এর প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ

‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমকে কেন্দ্র করে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক একটি কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সাজানো বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। একইসঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এছাড়া সেমিনারে অংশ নেন ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) প্রমুখ।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

নায়িকারাই আমাকে কালো বলেছে—বডি শেমিং নিয়ে মুখ খুললেন সুনেরাহ বিনতে কামাল

‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

প্রকাশিত: ০৪:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬