রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৪৭:০১
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:১৩
শেয়ার: mail
জাবিতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১৩ মে) মধ্যরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। আন্দোলনে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও সংহতি জানান।

রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী মিছিলে অংশ নেন। টারজান পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রক্টর অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়, পরে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীরা ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং ক্যাম্পাসের অন্ধকারাচ্ছন্ন এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা—এমন পাঁচ দফা দাবি উত্থাপন করেন। তারা অভিযোগ করেন, ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতি রয়েছে এবং প্রশাসনকে এর দায় নিতে হবে।

শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে প্রক্টরিয়াল টিমের পদত্যাগ ও ক্লাস বর্জনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন। ক্যাম্পাস প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে