বাংলাদেশ ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩ Logo ‎পাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের ক্রাক দ্যা স্কলারশিপ  সেমিনার অনুষ্ঠিত Logo মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের Logo সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে বিকাশ Logo ভাতা ও বিমাসহ ব্রাক-এ সিনিয়র মিডওয়াইফ পদে চাকরির সুযোগ Logo উদ্ভাবনী প্রযুক্তিতে সাফল্যের স্বীকৃতি, ইজার সাদেককে স্কুলের শুভেচ্ছা Logo ওমানে গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় Logo পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে কড়াকড়ি, জারি নতুন বিধিনিষেধ

রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮

রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদসহ ২ জন মাদককারবারি, ১ জন ইয়াবা কারবারি, ৩ জন মাদকসেবী এবং জিআর পরোয়ানাভুক্ত ২ জন পলাতক আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে ২০২৬) গভীর রাতে বাংলাদেশ পুলিশের রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী, রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার হওয়া মাদককারবারিরা হলেন কাঞ্চন দাস (৩৫), পিতা মৃত সমীরন দাস, মাতা রীনা দাস, সাং রাজবাড়ী সড়ক, ৮নং ওয়ার্ড, শান্তি বড়ুয়ার বাড়ি, রাঙ্গামাটি পৌরসভা এবং অঙ্কিতা চাকমা (৩৫), স্বামী রোমেল চাকমা, মাতা বাসন্তী চাকমা, সাং চক্রপাড়া, সমতা ঘাট সংলগ্ন এলাকা, ৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদর। তাদের কাছ থেকে ২৫.৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এছাড়া ইয়াবা কারবারের অভিযোগে সাজ্জাদ (২২), পিতা শুকুর, মাতা রেনু আক্তার, সাং রিজার্ভ বাজার, গীতাশ্রম, ১নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদরকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে মাদকসেবনের অভিযোগে নিয়তি রঞ্চন (৩২), পিতা সুরদাস চাকমা, সাং পোচগাঁও, পানছড়ি, খাগড়াছড়ি; লিটন চাকমা (২৬), পিতা ইন্দ্রজিৎ চাকমা, সাং পোচগাঁও, পানছড়ি, খাগড়াছড়ি এবং অনুজ চাকমা (২৫), পিতা নবকুমার চাকমা, সাং শুভলং, বরকল, রাঙ্গামাটি, আটক করা হয়।

অপরদিকে, জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সাইদুল (২০), পিতা মোঃ ফারুক, সাং স্বর্ণটিলা, ৫নং ওয়ার্ড, রাঙ্গামাটি এবং মোঃ ইসমাইল হোসেন (৩৩), পিতা মৃত আলী আকবর, সাং শান্তিনগর, ফিসারিঘাট, ৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি গ্রেফতার করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, রাঙ্গামাটিতে মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদককারবারি, মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাঙ্গামাটিতে মাদক, অপরাধ ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩

রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮

প্রকাশিত: ০১:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬