বাংলাদেশ ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ

আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে আবারও বাড়ল সোনার দাম

স্বর্ণ

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির কারণে নতুন করে দর সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।

নতুন দর অনুযায়ী—

  • ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকায়
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা

অন্যদিকে, দেশে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়।

এর আগে গত ৬ মে স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তখনও ভরিতে দাম বাড়ানো হয়েছিল ২ হাজার ১৫৮ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল।

kalprakash.com/SAS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কোটি টাকা দিয়ে মামলা থেকে নাম তুলে দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান

আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে আবারও বাড়ল সোনার দাম

প্রকাশিত: ০৯:৪৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬