বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২১:০৯
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

ইন্টার মায়ামিতে কত বেতন পান মেসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:১৩
শেয়ার: mail
ইন্টার মায়ামিতে কত বেতন পান মেসি

নতুন চুক্তির পর ইন্টার মায়ামিতে লিওনেল মেসির বেতন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর্জেন্টাইন তারকা এখন ক্লাবটির হয়ে বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার মূল বেতন পাচ্ছেন।

মঙ্গলবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ২০২৬ মৌসুমের বেতনের তালিকা প্রকাশ করে। সেখানে দেখা যায়, মেসির মোট গ্যারান্টিড আয় দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার, যা লিগের মধ্যে সর্বোচ্চ।

এই আয় এমএলএসের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার সন হিউং-মিনের চেয়েও দ্বিগুণের বেশি। লস অ্যাঞ্জেলেস তারকার মোট আয় ১ কোটি ১১ লাখ ডলারের কিছু বেশি।

মেসির পর উচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের তালিকায় আছেন রদ্রিগো দি পল, হিরভিং লোসানো ও মিগেল আলমিরন।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সময় মেসির বার্ষিক বেতন ছিল প্রায় ১ কোটি ২০ লাখ ডলার। পরবর্তীতে তিনি ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করেন, যার মাধ্যমে তার আয় আরও বেড়ে যায়। এই সময়ে ক্লাবকে তিনি প্রথম এমএলএস শিরোপাও এনে দেন।

৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্স ধারাবাহিক। ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৬৪ ম্যাচে তিনি করেছেন ৫৯ গোল, চলতি মৌসুমেও ১১ ম্যাচে তার গোল ৯টি।

শুধু মেসি নয়, ইন্টার মায়ামিই এখন এমএলএসের সবচেয়ে ব্যয়বহুল দল। ক্লাবটির মোট বেতন কাঠামো প্রায় ৫ কোটি ৪৬ লাখ ডলার, যা লিগের অন্যান্য দলের তুলনায় অনেক বেশি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

ইন্টার মায়ামিতে কত বেতন পান মেসি

বিস্তারিত কমেন্টে