বাংলাদেশ ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

সাগরিকা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ, সিসিটিভি দেখে পুলিশের আত্মহত্যার দাবি

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৫:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • 44

চট্টগ্রাম মহানগরের সাগরিকা ফ্লাইওভারে আবু কায়সার (২৭) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। কায়সার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।

ঘটনাটিকে সংগঠনের নেতাকর্মীরা হত্যাকাণ্ড বলে দাবি করলেও পুলিশের ভাষ্য, এটি আত্মহত্যা।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পাহাড়তলী থানার পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সিএমপির উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদনে কায়সারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই তরুণ একা ফ্লাইওভারে ওঠেন এবং পরে গলায় ফাঁস দেন। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

নিহত কায়সার নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং বিএসআরএম কারখানায় অস্থায়ী সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশ ছিলেন।

নিহতের ছোট ভাই পায়েল বলেন, পারিবারিক চাপ, পড়াশোনায় অগ্রগতি না হওয়া এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর কায়সার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

তার সহকর্মী রাকিব হোসেনও জানান, কায়সার বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

তবে ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। অন্যদিকে সংগঠনের সাবেক এক নেতা বলেছেন, সংগঠনের অনেকেই বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং এ ধরনের ঘটনা তাদের জন্য দুঃখজনক।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/SS
বুধবার, ১৩ মে ২০২৬
সাগরিকা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ, সিসিটিভি দেখে পুলিশের আত্মহত্যার দাবি
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

সাগরিকা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ, সিসিটিভি দেখে পুলিশের আত্মহত্যার দাবি

প্রকাশিত: ০৫:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬