শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:১২:৩৯

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় বিচার শুরুর আদেশ

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৫৭
শেয়ার: mail
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় বিচার শুরুর আদেশ

সংগৃহীত ছবি

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১০ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানির শুরুতেই আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়া হয়। পরে বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

এর আগে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও তা মুলতবি করা হয়েছিল।

গত ২৩ এপ্রিল আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন নিয়ে শুনানি করেন। এর আগে ১৯ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন শুনানি করে এবং আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করে।

শামীম ওসমান ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন তাঁর ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ এবং সোহানুর রহমান শুভ্র।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় বিচার শুরুর আদেশ

বিস্তারিত কমেন্টে