মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৪:৫৪
শিরোনাম
তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

কোরবানির হাটে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:০২
শেয়ার: mail
কোরবানির হাটে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট ঘিরে এবার দেখা যাচ্ছে নানা ধরনের আকর্ষণ। এর মধ্যেই নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারের একটি ব্যতিক্রমী মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি রঙের এলবিনো এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। খামার কর্তৃপক্ষ জানায়, এর মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিলে যাওয়ায় মজার ছলে এই নামকরণ করা হয়।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে বর্তমানে এই মহিষটি দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মহিষটির পরিচয় তুলে ধরছেন।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী থেকে মহিষটি সংগ্রহ করা হয়। প্রায় ১০ মাস ধরে বিশেষ যত্নে এটি লালন-পালন করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রথমে মহিষটির কোনো নাম ছিল না। পরে পারিবারিক আলোচনায় এর চুলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পাওয়ায় নামটি জনপ্রিয় হয়ে ওঠে।

খামার সূত্রে জানা গেছে, মহিষটির খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও তাজা ঘাস। নিয়মিত গোসল ও আলাদা পরিচর্যার মাধ্যমে এর যত্ন নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে ব্যতিক্রমী এই মহিষটি এখন কোরবানির মৌসুমে নারায়ণগঞ্জের অন্যতম আলোচিত আকর্ষণে পরিণত হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

কোরবানির হাটে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ

বিস্তারিত কমেন্টে