রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১১:৩৯

আসছে লম্বা ছুটি: কারও ১৬ দিন, কারও ২৩ দিন

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:৪০
শেয়ার: mail
আসছে লম্বা ছুটি: কারও ১৬ দিন, কারও ২৩ দিন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র Eid al-Adha ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে একযোগে ছুটি কার্যকর হবে।

তবে নির্ধারিত ছুটি ২৪ মে থেকে শুরু হলেও শিক্ষার্থীরা বাস্তবে ২১ মে ক্লাস শেষ করেই দীর্ঘ বিরতিতে যেতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এর সঙ্গে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে ৭ জুন, রোববার।

ফলে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি স্তরের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের দীর্ঘ বিরতি উপভোগ করতে পারবে।

অন্যদিকে, দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ছুটির সময় আরও বেশি নির্ধারণ করা হয়েছে। মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

এ হিসেবে মাদরাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে, যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় বেশি।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

আসছে লম্বা ছুটি: কারও ১৬ দিন, কারও ২৩ দিন

বিস্তারিত কমেন্টে