বাংলাদেশ ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত

শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড শক্তিশালী করতে শিক্ষকদের উন্নয়ন অপরিহার্য।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে শিক্ষার মান উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষকদের জীবনমানেও পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিল’ উদ্যোগের মাধ্যমে ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এতে শিক্ষার পদ্ধতি হবে আরও আধুনিক ও ডিজিটাল।

তার মতে, ডিজিটাল কারিকুলামের মাধ্যমে শুধু শিক্ষকদের মর্যাদা নয়, তাদের অর্থনৈতিক সক্ষমতাও বাড়বে।

এদিকে একই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের ঘাটতির কারণে বেকারত্ব বাড়ছে। তাই একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে মেধা পাচার নয়, বরং মেধার বিকাশ ঘটবে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার: মাহদী আমিন

প্রকাশিত: ০২:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬