রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:১১:৩০
শিরোনাম
● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেবে সরকার ● মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেবে সরকার ● মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:২০
শেয়ার: mail
আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

সংগৃহীত ছবি

আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক খাতকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে রাজনৈতিক প্রভাব থাকবে না।

তিনি আরও জানান, তরুণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের দুই প্রধান সমস্যা—তহবিলের অভাব এবং জামানত জটিলতা—দূর করতে সরকার কাজ করছে। নতুন এই উদ্যোগ স্টার্ট-আপ খাতে বড় পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

৭০০ কোটি টাকার এই ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি প্রকল্প নয়, বরং দেশের স্টার্ট-আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এই তহবিল আরও সম্প্রসারিত করা হবে, যা প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।

এদিকে অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, পরবর্তী প্রজন্মের অর্থায়নে স্টার্ট-আপ কোম্পানিগুলো সফল হবে। তিনি আরও বলেন, এমন প্রকল্পে অর্থায়ন করা উচিত, যেগুলো গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

বিস্তারিত কমেন্টে