বাংলাদেশ ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ফিলিস্তিনের পতাকা হাতে শিরোপা উৎসবে ইয়ামাল

সংগৃহীত ছবি

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামাল আবারও আলোচনায়। তবে এবার মাঠের নৈপুণ্যের জন্য নয়, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রশংসা কুড়িয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার।

লা লিগা শিরোপা জয়ের উদযাপনে ছাদখোলা বাসে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, পতাকা হাতে দাঁড়িয়ে থাকা ইয়ামালকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকেরা।

রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এল ক্লাসিকোর জয়ে শিরোপা নিশ্চিত হওয়ার পর শহরজুড়ে শুরু হয় উৎসব।

সোমবার শিরোপা উদযাপনে বার্সেলোনার রাস্তায় নামে হাজারো সমর্থক। খেলোয়াড়দের বহনকারী খোলা বাস ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই উদযাপনেই ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় ইয়ামালকে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর স্পেনের বার্সেলোনা শহরটি ফিলিস্তিনপন্থী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। শহরটিতে নিয়মিত ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গাজায় অবরোধ ভাঙতে সহায়তাবাহী নৌবহরের যাত্রার অন্যতম সূচনাস্থলও ছিল বার্সেলোনা।

kalprakash.com/SS
মঙ্গলবার, ১২ মে ২০২৬
ফিলিস্তিনের পতাকা হাতে শিরোপা উৎসবে ইয়ামাল
জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনের পতাকা হাতে শিরোপা উৎসবে ইয়ামাল

প্রকাশিত: ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬