রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৯:৫৫

যে কোন মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে: নৌ পরিবহন মন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯
শেয়ার: mail
যে কোন মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে: নৌ পরিবহন মন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নৌপথে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক-রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, অনুমোদিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় কোনোভাবেই বরদাশত করা হবে না এবং যে কোনো মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে ফেরি, স্টিমার ও লঞ্চ চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে ইতোমধ্যে ২৬টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভাড়া তদারকি জোরদার, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা।

তিনি আরও বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং যানজট নিরসনে অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম দাবি করেন, তার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | Globe kalprakash.com

যে কোন মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে: নৌ পরিবহন মন্ত্রী

বিস্তারিত কমেন্টে