শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৫:৫৭
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪৪
শেয়ার: mail
নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভারতফেরত যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে ফিরছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কলকাতা-বেনাপোল-ঢাকা রুটের সরাসরি বাসগুলো কলকাতা থেকে যাত্রী নিয়ে বেনাপোল হয়ে ছেড়ে গেছে বলে জানিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টির পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির খবর ছড়িয়ে পড়ায় ভারতফেরত যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যাঁরা দেশে ফিরছেন, তাঁদের অনেকেই লোকাল বাস কিংবা ট্রেনে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করছেন।

হানিফ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে কলকাতা-বেনাপোল-ঢাকা রুটের সরাসরি বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস বুধবার (১৮ নভেম্বর) থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস বেনাপোল ছেড়েছে। এসব বাসে ভারতফেরত অনেক যাত্রী ঢাকায় গেছেন। বৃহস্পতিবার কলকাতা থেকে আরও চারটি বাস আসার কথা রয়েছে। অপেক্ষমাণ যাত্রীরা সেসব বাসে গন্তব্যে যেতে পারবেন।’

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক সহিদুল ইসলাম বলেন, ‘লকডাউন ঘিরে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় বাস ছাড়া যাচ্ছে না। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই বাস চলাচল শুরু হবে।’

কাউন্টার ব্যবস্থাপকদের তথ্যমতে, বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভ্যন্তরীণ ও লোকাল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কাউন্টারের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প পথে বরিশালগামী বাস ছেড়ে যাচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বিস্তারিত কমেন্টে