শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১১:০৬
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

টানা সাত দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:০২
শেয়ার: mail
টানা সাত দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা

দেশের বাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। গতকাল বুধবারের পর আজ বৃহস্পতিবারও কমেছে মূল্যবান এই ধাতুর দাম। বৈশ্বিক বাজারে দরপতনের প্রভাবে টানা সাত দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে সোনার দাম। এর মধ্যে আজ এক দিনেই সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার সকালে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

এর আগে গত ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর গত বৃহস্পতিবার ২ হাজার ২১৬ টাকা, শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা, শনিবার ২ হাজার ২১৬ টাকা এবং বুধবার আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

নতুন করে দাম কমানোর ফলে ১ নভেম্বরের পর দেশের বাজারে সোনার মূল্য সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যদিও নভেম্বরের শুরুতে ২ থেকে ৫ নভেম্বরের মধ্যে ভরিতে প্রায় ১২ হাজার টাকা বেড়ে সোনার দাম ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, গতকাল এক আউন্স সোনার দাম সর্বোচ্চ ১৩৭ ডলার কমেছে। এতে মূল্যবান এই ধাতুর দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল ১০টা ১৬ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৭২৫ ডলার ৪৯ সেন্ট। গত এক মাসে আউন্সপ্রতি দাম কমেছে ২৭০ ডলার এবং গত ছয় মাসে কমেছে ৬৭০ ডলার।

এদিকে বাজুস জানিয়েছে, সোনা ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে অলংকার বিক্রির সময় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করতে পারবে না।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

টানা সাত দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা

বিস্তারিত কমেন্টে