সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৮:৫৮
শিরোনাম
● রামিসা ধর্ষণ-হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় মঙ্গলবার ● আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো ● পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত, কোন ইউনিয়নে কবে ভোট বৃহস্পতিবার জানাবে ইসি ● ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রীয় সহায়তা পাননি ইলিয়াস ● রাসপূর্ণিমায় দুবলারচরে লাখো প্রাণের আবাস রক্ষায় সতর্ক বন বিভাগ, প্লাস্টিক ও মাইক নিষিদ্ধ ● ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন ● বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে নাটোরে কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি ● পাঁচ দফা দাবিতে মোংলায় নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ● নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ● বাকেরগঞ্জে চিকিৎসক ও নার্স না থাকায় তিন ক্লিনিককে জরিমানা ● রামিসা ধর্ষণ-হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় মঙ্গলবার ● আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো ● পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত, কোন ইউনিয়নে কবে ভোট বৃহস্পতিবার জানাবে ইসি ● ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রীয় সহায়তা পাননি ইলিয়াস ● রাসপূর্ণিমায় দুবলারচরে লাখো প্রাণের আবাস রক্ষায় সতর্ক বন বিভাগ, প্লাস্টিক ও মাইক নিষিদ্ধ ● ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন ● বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে নাটোরে কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি ● পাঁচ দফা দাবিতে মোংলায় নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ● নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ● বাকেরগঞ্জে চিকিৎসক ও নার্স না থাকায় তিন ক্লিনিককে জরিমানা

পাবনা মানসিক হাসপাতালে ৫ দালালের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৪২
শেয়ার: mail
পাবনা মানসিক হাসপাতালে ৫ দালালের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি এবং দালাল চক্রের তৎপরতা বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

অভিযানে দালালির অভিযোগে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনার গোপন তথ্যের ভিত্তিতে ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার হাবিল মণ্ডল (৬৫), কিসমত প্রতাপপুর এলাকার বিপুল (৪২), হেমায়েতপুরের জুয়েল হোসেন (৩২), কিসমত প্রতাপপুরের সুজন আলী (৪২) এবং হেমায়েতপুরের ওয়ারেস (৪০)। দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া হেমায়েতপুর এলাকার হাফিজুর রহমান মাহফুজ (৪০)-এর বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এনএসআই, পাবনা সূত্রে জানা গেছে, সংস্থাটির একজন উপপরিচালক ও একজন সদস্য গত কয়েক দিন ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের তৎপরতার তথ্য নিশ্চিত করেন। পরে বিষয়টি সংস্থার যুগ্ম পরিচালককে অবহিত করা হয়। কর্তৃপক্ষের অনুমতিক্রমে এনএসআইয়ের যুগ্ম পরিচালক বিষয়টি পাবনার জেলা প্রশাসককে জানান। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালে দালালদের তৎপরতা বন্ধ এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনা মানসিক হাসপাতালে ৫ দালালের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে