মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ | ১৮ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫৯:৩০
শিরোনাম
● তেজগাঁও কলেজে মনোবিজ্ঞানের বিভাগীয় প্রধানকে অব্যাহতি ● যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব ● আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক ● মিঠাপুকুরে মৌলভীগঞ্জ জাগরণী সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ● সরকার আট মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি: নাহিদ ইসলাম ● রাঙ্গুনিয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ ● গাছ অপসারণের চেয়ে বেশি চারা রোপণ করছি: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য ● পাবনায় ছাত্রীনিবাসে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ● পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানাল ইবি ছাত্র ইউনিয়ন ● উৎসবমুখর আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● তেজগাঁও কলেজে মনোবিজ্ঞানের বিভাগীয় প্রধানকে অব্যাহতি ● যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব ● আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক ● মিঠাপুকুরে মৌলভীগঞ্জ জাগরণী সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ● সরকার আট মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি: নাহিদ ইসলাম ● রাঙ্গুনিয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ ● গাছ অপসারণের চেয়ে বেশি চারা রোপণ করছি: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য ● পাবনায় ছাত্রীনিবাসে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ● পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানাল ইবি ছাত্র ইউনিয়ন ● উৎসবমুখর আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবনায় অবৈধ ৩ ইটভাটা ধ্বংস: জরিমানা ৩০ লাখ টাকা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:০৮
শেয়ার: mail
পাবনায় অবৈধ ৩ ইটভাটা ধ্বংস: জরিমানা ৩০ লাখ টাকা

পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ ও পরিবেশদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটার চিমনি ও কিলন যন্ত্রের সাহায্যে গুঁড়িয়ে সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল-ইসলাম।

পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে পরিচালিত ও পরিবেশের ক্ষতিসাধনকারী তিনটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন। এ সময় উপস্থিত ছিলেন কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, পরিবেশ সংরক্ষণ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশদূষণ রোধ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা ও ইটভাটার স্থাপনা ভেঙে ফেলার কাজে সহযোগিতা করে পাবনা জেলা পুলিশ, আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় অবৈধ ৩ ইটভাটা ধ্বংস: জরিমানা ৩০ লাখ টাকা

বিস্তারিত কমেন্টে