রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩৪:৪৮
শিরোনাম
● ইবিতে বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ ● নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক ● নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা ● কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ ● মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ● আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● ইবিতে বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ ● নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক ● নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা ● কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ ● মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ● আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

মেট্রোরেল যাত্রীদের নিয়ে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৩
শেয়ার: mail
মেট্রোরেল যাত্রীদের নিয়ে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত

রাজধানীর প্রাণভোমরা হয়ে ওঠা মেট্রোরেলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সিদ্ধান্ত অনুযায়ী, সব মেট্রোরেল স্টেশনে এবার আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং লাগেজ স্ক্যানার বসাবে প্রতিষ্ঠানটি।

অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল সুনির্দিষ্টভাবে তল্লাশির জন্যই এই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা।

তাঁর দেওয়া তথ্যমতে, মেট্রোরেলের নিরাপত্তাসংক্রান্ত এসব আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের উদ্দেশ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিক অনলাইন দরপত্র আহ্বান করা হয়েছে। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৯ অক্টোবর এই ই-দরপত্র আহ্বান করেন।

বিজ্ঞপ্তিতে যোগ্য ও আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ই-দরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দরপত্রসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল এবং কর্তৃপক্ষের নির্দিষ্ট হেল্পডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।

প্রকাশিত একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের সুবিধার্থে বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও যুক্ত করা হয়েছে। এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা ইউপিএস, বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক তদারকি অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে এই দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনা যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মেট্রোরেল যাত্রীদের নিয়ে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত

বিস্তারিত কমেন্টে