সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:২০:৪৩
শিরোনাম
● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা

নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার বিবৃতি: ‘নিরাপদ সড়ক প্রতিটি মানুষের অধিকার’

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৮
শেয়ার: mail
নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার বিবৃতি: ‘নিরাপদ সড়ক প্রতিটি মানুষের অধিকার’

নিরাপদ সড়ক কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. হাবীব আজম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন এ মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধ করতে হলে কেবল একটি পক্ষের ওপর নির্ভর করলে চলবে না। সড়ক দুর্ঘটনা বা ‘রোড ক্র্যাশ’ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইনের যথাযথ ও কঠোর প্রয়োগ এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

তাঁরা আরও বলেন, “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ।” দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে নিরাপদ যাতায়াতব্যবস্থার নিশ্চয়তা দিতে হবে।

সবশেষে, দুর্ঘটনামুক্ত ও নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং আইন মেনে চলার জন্য সচেতন নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান তাঁরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার বিবৃতি: ‘নিরাপদ সড়ক প্রতিটি মানুষের অধিকার’

বিস্তারিত কমেন্টে