শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১৭:০৫
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সৌদি আরবে ২৮ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৪০
শেয়ার: mail
সৌদি আরবে ২৮ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস

সৌদি আরবজুড়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরলজি (এনসিএম)। এ সময় দেশটির বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া সংস্থাটি।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকা, পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বোঝাতে এনসিএম একটি অ্যানিমেটেড আবহাওয়া মানচিত্রও প্রকাশ করেছে।

পূর্বাভাস অনুযায়ী, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলের তায়েফ এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এসব এলাকায় পর্যায়ক্রমে মাঝারি থেকে ভারী বজ্রঝড় হতে পারে। এ ছাড়া জাজানের পূর্বাঞ্চল, হাইল ও উত্তর সীমান্ত অঞ্চলের কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বাড়তে পারে বৃষ্টির তীব্রতা

আগামী শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। আল বাহা, তায়েফ, মক্কা, আসির ও জাজানের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে আল বাহা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টির প্রভাব মক্কা অঞ্চলের আশপাশেও ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে নর্দার্ন বর্ডারস, হাইল ও আল জুফ অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) আসির, জাজান ও আল বাহার সংযোগস্থলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। একই সময়ে আল জুফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইলের উত্তর-পশ্চিমাঞ্চল ও মদিনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রোববার (২৫ অক্টোবর) জাজান ও আসির অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মদিনা ও হাইলের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

সপ্তাহের শুরুতে উত্তরাঞ্চলেও বৃষ্টির আশঙ্কা

সোমবার (২৬ অক্টোবর) জাজান থেকে মক্কা অঞ্চলের দক্ষিণাংশ পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বজ্রঝড় হতে পারে। আসিরের পশ্চিমাঞ্চল ও আল বাহার দক্ষিণাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ ছাড়া মদিনা, হাইল, তাবুক ও উত্তর সীমান্ত অঞ্চলের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আবহাওয়া ব্যবস্থা উত্তর দিকে সরে যাওয়ায় তাবুক, আল জুফ ও মদিনার উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাইল ও উত্তর সীমান্ত অঞ্চলেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত এই অস্থিতিশীল আবহাওয়া চলতে পারে। ওই দিন তাবুক, আল জুফ, মদিনার উত্তরাঞ্চল ও উত্তর সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে তাবুক অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বেশি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবে ২৮ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস

বিস্তারিত কমেন্টে