বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩৪:০৯
শিরোনাম
● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে ● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে অটোরিকশা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৫৬
শেয়ার: mail
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে অটোরিকশা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে অভিযান চালিয়ে অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র। এ সময় চুরি হওয়া একটি অটোরিকশার ৫টি ব্যাটারি, দুই খণ্ড চেসিস ও বিভিন্ন খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর ২০২৬ এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের দিকনির্দেশনায় এসআই আব্দুল্লাহ আল মোমেন ও এসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য চোরাই অটোরিকশার মালিক আব্দুর রহিমের উপস্থিতিতে অভিযান চালান। অভিযানে মালিকের শনাক্তমতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া গ্রামের মো. মরিজল হকের ছেলে মো. নাজির হোসেন (৩২) এবং জোয়ানেরচর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে মো. আশিক (২১)।

পরে গ্রেপ্তার নাজির ও আশিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের মূল সহযোগী মো. শফিকুল ইসলামকে (৪০) আটক করা হয়। শফিকুল কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার জাওনিয়ারচর লম্বাপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

রাজীবপুর থানা পুলিশের সহায়তায় বটতলা বাজারে শফিকুলের দোকানে অভিযান চালিয়ে আসামির দেখানোমতে ও বাদীর শনাক্তে চোরাই অটোরিকশার ৫টি ব্যাটারি, ২ খণ্ড চেসিস ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে অটোরিকশা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে