বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৩৮:৪০
শিরোনাম
● মেট্রোরেলের চার ভূগর্ভস্থ স্টেশনে এ মাসেই শুরু ইউটিলিটি কাজ ● প্রবাস আয়ে স্বস্তি ৩৫.৫৯ বিলিয়ন ডলার ● চট্টগ্রামে ইবনে সিনা হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা ● বিজিবির অভিযানে ২ কোটি ৭৯ লাখ টাকার বিদেশি কয়েন জব্দ, আটক ২ ● বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক ● জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ ● আরবের বুকে সবুজের ছোঁয়া, ওয়াদি হালিয়াহর মনোমুগ্ধকর গ্রামীণ দৃশ্য ● সাহাবিদের জীবনে মা-বাবার সম্মানের অনন্য দৃষ্টান্ত ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● মেট্রোরেলের চার ভূগর্ভস্থ স্টেশনে এ মাসেই শুরু ইউটিলিটি কাজ ● প্রবাস আয়ে স্বস্তি ৩৫.৫৯ বিলিয়ন ডলার ● চট্টগ্রামে ইবনে সিনা হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা ● বিজিবির অভিযানে ২ কোটি ৭৯ লাখ টাকার বিদেশি কয়েন জব্দ, আটক ২ ● বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক ● জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ ● আরবের বুকে সবুজের ছোঁয়া, ওয়াদি হালিয়াহর মনোমুগ্ধকর গ্রামীণ দৃশ্য ● সাহাবিদের জীবনে মা-বাবার সম্মানের অনন্য দৃষ্টান্ত ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:২৮
শেয়ার: mail
বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক

 

বগুড়ায় শারীরিক শিক্ষা বিষয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আবু রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে।

ক্লাসে অতিরিক্ত দুষ্টুমি করায় শিক্ষার্থী রিয়াদকে সতর্ক করেছিলেন শিক্ষক আবু রায়হান। একই সঙ্গে তার অভিভাবককে বিদ্যালয়ে নিয়ে আসতে বলেছিলেন তিনি। এর জের ধরে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে।

লাঠির আঘাতে শিক্ষক আবু রায়হানের থুতনি কেটে যায়। এতে তাকে আটটি সেলাই দিতে হয়। এ ছাড়া তাঁর ঘাড়েও গুরুতর জখম হয়। ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দিয়ে বহিষ্কার করে। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক

বিস্তারিত কমেন্টে