রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪৪:০৯
শিরোনাম
● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

মিঠাপুকুরে ২৫ পিস ইয়াবাসহ শাকিল মিয়া গ্রেপ্তার

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
মিঠাপুকুরে ২৫ পিস ইয়াবাসহ শাকিল মিয়া গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. শাকিল মিয়া (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে মিঠাপুকুর উপজেলার ১৫ নম্বর বড় হযরতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আসকরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের মিঠাপুকুর পরিদর্শক এস এম এলতাস উদ্দিনের নেতৃত্বে অভিযানিক দল অভিযান চালায়। এ সময় শাকিল মিয়ার বসতবাড়ির একটি শয়নকক্ষে চৌকির ওপর বালিশের নিচে রাখা ছোট সাদা রঙের প্লাস্টিকের কৌটা থেকে গোলাপি রঙের ২৫ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২ দশমিক ৫ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ডিজিটাল নিক্তির মাধ্যমে মাদকদ্রব্যের ওজন পরিমাপ করা হয়।

গ্রেপ্তার শাকিল মিয়া আসকরপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. রাজা মিয়া ও মোছা. শাহানারা বেগমের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বাদী হয়ে শাকিল মিয়ার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল, মিঠাপুকুর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে ২৫ পিস ইয়াবাসহ শাকিল মিয়া গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে