সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১১:১৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

প্রচলিত বাণিজ্যিক মশলা সিনেমার বাইরে গিয়ে চার নারীকে গল্পের কেন্দ্রে রেখে নির্মিত রায়হান রাফীর সিনেমা প্রেশার কুকার দর্শকের নজর কেড়েছিল। এ বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি পেয়েছিল দর্শকের ভালো সাড়া। এবার সেই আলোচিত সিনেমাটিই আসছে ওটিটিতে।

কয়েক দিন ধরেই প্রেশার কুকার ওটিটিতে মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে দেখা যাবে সিনেমাটি।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে হইচই। সিনেমাটির মুক্তি উপলক্ষে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটি বার্তাও। সেখানে বলা হয়েছে, ‘ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে প্রেশার কুকারের সিটি?’

সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার সুযোগ না পাওয়া দর্শকদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। ওটিটিতে মুক্তির ফলে এবার ঘরে বসেই প্রেশার কুকার দেখার সুযোগ পাচ্ছেন তাঁরা।

সিনেমাটির চার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি। অতিথি চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকেও।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

বিস্তারিত কমেন্টে