বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২১:৫৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

পর্তুগালের জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন রোনালদো

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
পর্তুগালের জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন রোনালদো

উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে একাদশে ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে থাকতে হয়েছে তাঁকে। এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন না করে টিম হোটেলে ফিরে যান এই পর্তুগিজ তারকা। শুধু তা-ই নয়, হঠাৎ জাতীয় দলের ক্যাম্পই ছেড়েছেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি।

ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলেই আমি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

দেশের প্রতি নিজের নিবেদন পুনর্ব্যক্ত করে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা আরও বলেন, ‘সময়মতো আমি সব পর্তুগিজকে জাতীয় দল থেকে আমার সরে যাওয়ার আসল কারণ সত্যি করে জানাব। এই দলের প্রতি আমি সব সময়ই নিবেদিত ছিলাম।’

চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। তবে সেই ম্যাচে খেলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সিআরসেভেন। এরপর নরওয়ের বিপক্ষে জয়ের ম্যাচে কোচ জর্জ জেসুস তাঁকে মাঠে নামাননি। দীর্ঘ ১৮ বছর পর এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো পর্তুগিজ অধিনায়ককে।

অন্যদিকে পর্তুগাল দলের কোচ জর্জ জেসুস রোনালদোর বাদ পড়া নিয়ে দল পরিচালনায় নিজের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছেন। এক বিবৃতিতে তিনি জানিয়ে দেন, একাদশ নির্বাচন ও সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা কোচেরই, কোনো ফুটবলার সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না। কাউকে কতক্ষণ খেলানো হবে বা আদৌ খেলানো হবে কি না, তা সম্পূর্ণ কোচের সিদ্ধান্তের ওপরই নির্ভর করে।

দল ও অধিনায়কের মধ্যকার এমন উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি মাঠে নামছেন পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। অনূর্ধ্ব-২১ দলের ম্যাচ দেখার পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত সুইডেনের পথে রওনা হয়েছেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর প্রতিবেদন অনুযায়ী, জিব্রাল্টারের বিপক্ষে অনূর্ধ্ব-২১ দলের খেলা না দেখে প্রোয়েন্সা সরাসরি কোপেনহেগেন হয়ে মালমোতে যাচ্ছেন। সেখানে তিনি কোচ জেসুস ও রোনালদোর সঙ্গে এক জরুরি বৈঠকে বসবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পর্তুগালের জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন রোনালদো

বিস্তারিত কমেন্টে