সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:২৫:০৫
শিরোনাম
● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

কাটাছেঁড়া ছাড়াই হৃদরোগের চিকিৎসা, দাবি চিকিৎসকের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪
শেয়ার: mail
কাটাছেঁড়া ছাড়াই হৃদরোগের চিকিৎসা, দাবি চিকিৎসকের

দেশে দিন দিন হৃদরোগীর সংখ্যা বাড়ছে। এই বৃদ্ধির জানা-অজানা নানা কারণ রয়েছে। এর মধ্যে কাটাছেঁড়া ছাড়াই হৃদরোগের চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন মাতৃভূমি হার্ট কেয়ারের চিকিৎসক সাদিয়া আলী অলিন।

তিনি বলেন, প্রচলিত হৃদরোগের চিকিৎসায় রিং বা বেলুন ব্যবহারের পাশাপাশি কাটাছেঁড়া ছাড়াই চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে তাঁরা কাজ করছেন। তাঁর দাবি, চিকিৎসার সফলতার হার ৯০ থেকে ৯৫ শতাংশের বেশি। চিকিৎসা ব্যর্থ হওয়ার ঘটনা খুবই কম।

সাদিয়া আলী অলিন বলেন, তাঁদের হাসপাতালে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এনহ্যান্সড এক্সটার্নাল কাউন্টার পালসেশন (ইইসিপি) ও ব্লাড ক্লিনজিং থেরাপি (বিসিটি) পদ্ধতিতে কিছু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পদ্ধতিটি প্রথম চীনে উদ্ভাবিত হয়। পরে যুক্তরাষ্ট্রে মানুষের ওপর বিভিন্ন পর্যায়ে পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসা পদ্ধতিটি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে।

কাটাছেঁড়া ছাড়া হার্টের চিকিৎসা নিয়ে তিনি বলেন, হৃৎপিণ্ডে অসংখ্য ছোট রক্তনালি থাকে, যেগুলোর কিছু সাধারণ অবস্থায় খুব বেশি সক্রিয় থাকে না। ইইসিপি ও বিসিটি চিকিৎসার মাধ্যমে এসব রক্তনালিতে রক্তপ্রবাহ বাড়াতে সহায়তা করা হয়। ফলে হৃৎপিণ্ডে রক্ত চলাচলের বিকল্প পথ তৈরি হতে পারে, যাকে ‘ন্যাচারাল বাইপাস’ বলা হয়। হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত না পৌঁছালে বুকে যে ব্যথা হতে পারে, এই চিকিৎসার লক্ষ্য হলো রক্তপ্রবাহ বাড়িয়ে সে সমস্যা কমাতে সহায়তা করা।

ইইসিপি ও বিসিটি চিকিৎসা নিয়ে সাদিয়া আলী অলিন বলেন, বিসিটি বা ব্লাড ক্লিনজিং থেরাপিতে স্যালাইনের মাধ্যমে একটি বিশেষ ওষুধ দেওয়া হয়। তাঁদের মতে, এ ওষুধ হার্টের ব্লকের ওপর কাজ করে এবং ব্লকের আকার কিছুটা কমাতে সহায়তা করে। এটি ন্যাচারাল বাইপাস বা ইইসিপি চিকিৎসার পাশাপাশি সহায়ক চিকিৎসা হিসেবে দেওয়া হয়।

তিনি জানান, ইইসিপি চিকিৎসায় সাধারণত ৩০-৩৫ ঘণ্টার সেশন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন প্রায় এক ঘণ্টা করে ৩০-৩৫ দিন চিকিৎসা নেওয়া যায়। বিসিটি চিকিৎসায় কমপক্ষে ২০টি স্যালাইন সেশন দেওয়া হয়। প্রতিটি সেশনে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। সাধারণত এসব চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয় না। গরিব, অসহায় ও নিম্নবিত্ত মানুষের জন্য হাসপাতালের ম্যানেজমেন্টের নির্দেশনায় অনেক কম খরচে চিকিৎসা দেওয়া হয় বলেও জানান তিনি।

এ সময় তিনি বলেন, হৃদরোগ নিয়ন্ত্রণে জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন খুবই জরুরি। বাইপাস, রিং পরানো কিংবা ন্যাচারাল বাইপাস—যে চিকিৎসাই নেওয়া হোক, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন গুরুত্বপূর্ণ। অতিরিক্ত অস্বাস্থ্যকর কার্বোহাইড্রেট ও স্যাচুরেটেড ফ্যাট কমিয়ে শাকসবজি ও উদ্ভিদভিত্তিক খাবার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কাটাছেঁড়া ছাড়াই হৃদরোগের চিকিৎসা, দাবি চিকিৎসকের

বিস্তারিত কমেন্টে