সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৫৬:১৭
শিরোনাম
● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালোবাজারে সার বিক্রির অভিযোগ, নাটোরে ডিলারকে জরিমানা ৫০ হাজার

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫
শেয়ার: mail
কালোবাজারে সার বিক্রির অভিযোগ, নাটোরে ডিলারকে জরিমানা ৫০ হাজার

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর বাজারে বিএডিসির সার ডিলার সাইফুল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্টক রেজিস্টারের সঙ্গে সরেজমিনে মজুদের অসঙ্গতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) চাঁদপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবির হোসেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। অভিযানে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ওই ডিলারের বিরুদ্ধে বরাদ্দ করা সার অন্য এলাকায় নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, ভিডিওতে একটি ভ্যানে করে সার বড়াইগ্রাম উপজেলার কয়েন এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে ভাই ভাই ট্রেডার্সে সার বিক্রির দৃশ্য দেখা যায়।

ভিডিওতে থাকা ভ্যানচালক জসিম উদ্দিন বলেন, বিএডিসি ডিলার সাইফুল ইসলামই তাঁকে সার বিক্রির জন্য সেখানে পাঠিয়েছেন।

এ ঘটনায় কদিমচিলান ইউনিয়নের কৃষকদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, তাঁরা সার কিনতে ডিলারের কাছে গেলে অনেক সময় সার দেওয়া হয় না। অথচ একই সার অন্য এলাকায় নিয়ে বিক্রি করা হচ্ছে।

কৃষকদের ভাষ্য, ‘আমরা সার নিতে গেলে সার নেই বলে দেওয়া হয় না। অথচ কালোবাজারে সার বিক্রি করা হচ্ছে।’

তাঁদের দাবি, সরকারি বরাদ্দের সার প্রকৃত কৃষকদের না দিয়ে অন্য এলাকায় নিয়ে বিক্রি করা হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সাইফুল ট্রেডার্সের ডিলারশিপ বাতিলেরও দাবি জানিয়েছেন কৃষকরা।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ভ্যানচালক জসিম উদ্দিনের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে ডিলার সাইফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। তিনি বলেন, ‘আপনারা যা খুশি করেন। আপনারা পারলে কৃষি অফিসারের সঙ্গে কথা বলেন। আমি তাঁদের সঙ্গে নিয়ে কাজ করি। কৃষি অফিস ব্যতীত কাউকে কোনো জবাব দিতে পারব না।’

এদিকে সারগুলো কীভাবে বড়াইগ্রামের কয়েন এলাকায় গেল এবং সেখানে বিক্রির অনুমোদন বা বৈধতা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের সঠিক সেবা নিশ্চিত করতে এবং সার বিতরণে অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কালোবাজারে সার বিক্রির অভিযোগ, নাটোরে ডিলারকে জরিমানা ৫০ হাজার

বিস্তারিত কমেন্টে