সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৭:৪৬
শিরোনাম
● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয় ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয়

পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮
শেয়ার: mail
পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি। ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে নিবন্ধন ছাড়াই অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুবলিয়া বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুদ ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানে মজুদ থাকা ১৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।

অন্যদিকে বাজারের আরেক ব্যবসায়ী আবদুল মান্নানের গুদামে অবৈধভাবে মজুদ থাকা ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

মান্নানের কাছ থেকে জব্দ করা সার সাধারণ কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার সরকারি মূল্যে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তাকে। অন্যদিকে আবদুল মান্নানের কাছ থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রেখে কৃষকদের কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগামী বুধবার সকাল থেকে জব্দ করা এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।

একটি অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। এ ছাড়া আরেকটি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা সার জব্দ করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুদ এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার

বিস্তারিত কমেন্টে