সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:১৯:২১
শিরোনাম
● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

নড়াইলে মাদকের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ভ্যানচালক খুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭
শেয়ার: mail
নড়াইলে মাদকের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ভ্যানচালক খুন

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

মাদক সেবনের প্রতিবাদ করা নিয়ে বিরোধের জেরে নড়াইলে মাদকসেবীর ছুরিকাঘাতে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম মনসুর মোল্যা (৪৮), তিনি হাবি মোল্যার ছেলে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কদমতলা গ্রামের লিপ্টন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২২) ও তার সহযোগীরা প্রকাশ্যে মাদক সেবন, অনলাইন জুয়া, প্রতারণাসহ গ্রামে বেপরোয়া নানা কার্যকলাপ চালিয়ে আসছিলেন। তাঁদের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সম্প্রতি ওই গ্রামের ইউপি সদস্য কাছেদ মোল্যার উদ্যোগে মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে হাসিব কাছেদ মোল্যাকে হেনস্তা করেন বলে অভিযোগ।

এরপর কাছেদ মেম্বারের চাচাতো ভাই মনসুর মোল্যা বিষয়টি জানতে পেরে শনিবার দিবাগত রাত ১০টার দিকে তাঁদের বাড়ির অদূরে নড়াইল-পিরোলী আঞ্চলিক সড়কে এসকেন বিশ্বাসের মুদি দোকানের সামনে হাসিবের কাছে ঘটনার বিষয়ে জানতে যান। সেখানে বাদানুবাদের এক পর্যায়ে হাসিব নিজের কাছে থাকা ছুরি দিয়ে তাঁদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মনসুর মোল্যার মৃত্যু হয়। গুরুতর আহত নুর ইসলামকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনসুরের মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের দুই মেয়ে লিমা (১৬) ও লিজার (১৪) আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্বামীকে হারিয়ে শোকে মুহ্যমান নিহতের স্ত্রী নিলুফা বেগম শয্যাশায়ী হয়ে পড়েছেন। নিহতের স্বজন ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের কঠোর বিচার দাবি করেছেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত হাসিবকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুতই তাঁকে আটক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নড়াইলে মাদকের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ভ্যানচালক খুন

বিস্তারিত কমেন্টে