সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:১০:০৪
শিরোনাম
● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয় ● ব্রিটেনে মার্কিন ঘাঁটির এলাকা খালি করল কতৃপক্ষ, আটক কয়েকজন ● ক্লান্তি দূর করতে যা করবেন ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয় ● ব্রিটেনে মার্কিন ঘাঁটির এলাকা খালি করল কতৃপক্ষ, আটক কয়েকজন ● ক্লান্তি দূর করতে যা করবেন

হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯
শেয়ার: mail
হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ডুবোযান আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেমাস ৬০০’ নামের উন্নত এই স্বয়ংক্রিয় ডুবোযানটি গোয়েন্দা তৎপরতায় ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে আইআরজিসি। আটক করা যানটির তথ্য উদ্ধারে বিশেষজ্ঞরা কাজ করছেন বলেও জানিয়েছে বাহিনীটি।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ আইআরজিসির একটি বিবৃতির বরাতে জানায়, গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি জটিল ও সমন্বিত অভিযানের মাধ্যমে ডুবোযানটি আটক করা হয়।

আইআরজিসির দাবি, মার্কিন এই ডুবোযানটি হরমুজ প্রণালীতে গোয়েন্দা বা নজরদারি কার্যক্রমে নিয়োজিত ছিল।

বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী আরও সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সেখানে যেকোনো বিপজ্জনক তৎপরতা কিংবা অননুমোদিত চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের এই দাবি এমন এক সময়ে সামনে এলো, যখন হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিকভাবে গভীর নজর কেড়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হওয়ায় এই জলপথে সামরিক তৎপরতা বা নৌযান আটকের যেকোনো ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

বিস্তারিত কমেন্টে