সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৩৭:৩৩
শিরোনাম
● রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ● কফিতে দুধ মেশালে উপকার নাকি ক্ষতি? গবেষণায় যা জানা গেল ● কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার ● দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম ● লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ● কফিতে দুধ মেশালে উপকার নাকি ক্ষতি? গবেষণায় যা জানা গেল ● কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার ● দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম ● লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাড্ডা কার্যালয় ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৯ : ডিএমপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯
শেয়ার: mail
রাড্ডা কার্যালয় ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৯ : ডিএমপি

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সেখান থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার আখতার হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় বলা হয়, স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গত বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা জমিটির সামনে সমমনা দোকানদার সমিতি লিমিটেডের সাইনবোর্ড টানিয়ে দিয়ে চলে যান। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার।

মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা-শিশুদের জন্য বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে বলে প্রতিষ্ঠানটির ভাষ্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাড্ডা কার্যালয় ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৯ : ডিএমপি

বিস্তারিত কমেন্টে