শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:৪৫
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আর্থিক চাপে বিবিসি, ক্রীড়া বিভাগে কমছে ৪১ পদ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫
শেয়ার: mail
আর্থিক চাপে বিবিসি, ক্রীড়া বিভাগে কমছে ৪১ পদ

আন্তর্জাতিক ডেস্ক। ছবি: সংগৃহীত

তীব্র আর্থিক চাপ মোকাবিলায় ব্যয় সংকোচনের পথে হাঁটছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ক্রীড়া বিভাগে ৪১টি পদ বিলুপ্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সময়ে পাঁচটি নতুন পদ তৈরি হওয়ায় ক্রীড়া বিভাগে মোট কর্মীসংখ্যা নিট ৩৬টি কমবে। এ সিদ্ধান্ত থেকে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয়ের আশা করছে বিবিসি।

ছাঁটাই প্রক্রিয়া পরিচালনায় ইতোমধ্যে কর্মীদের স্বেচ্ছায় অবসর বা ভলান্টারি রিডানড্যান্সির সুযোগ দেওয়া হয়েছে। বিবিসির লক্ষ্য, যতটা সম্ভব স্বেচ্ছা অবসরের মাধ্যমেই কর্মীসংখ্যা কমানো।

বিবিসির ক্রীড়া বিভাগের এই পুনর্গঠন বৃহত্তর ব্যয় সংকোচন পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি আগামী দুই বছরে প্রায় ২ হাজার পদ বিলুপ্ত করে ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে। প্রায় ১৫ বছরের মধ্যে এটিকে বিবিসির সবচেয়ে বড় কর্মীসংকোচন উদ্যোগ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এদিকে, বিবিসির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপসের অভ্যন্তরীণ এক নোটে কমিশন বাজেট থেকে ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে ৮ কোটি পাউন্ড কমানোর পরিকল্পনার কথা উঠে এসেছে। কনটেন্ট বিভাগ থেকেই চলতি অর্থবছর শেষে প্রায় ১০০টি পদ কমতে পারে বলে কর্মীদের জানানো হয়েছে।

বৃহত্তর পরিকল্পনার আওতায় বিবিসি নিউজ, টেলিভিশন ও রেডিও কার্যক্রম থেকেও ৫৫০টি পদ কমানোর কথা রয়েছে। এসব পদ কমানোর মাধ্যমে প্রায় ১৬ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন মহাপরিচালক ম্যাট ব্রিটিন। পাশাপাশি প্রতিষ্ঠানকে আরও সহজ ও দ্রুতগতির করার লক্ষ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদ অন্তত ১০ শতাংশ কমানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

এর আগে ব্যয় কমাতে বিবিসি বেশ কিছু টেলিভিশন ও রেডিও অনুষ্ঠান বন্ধ বা পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। জুনে কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় ব্রিটিন জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটির সব বিভাগকেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করতে হবে।

বিবিসির ভাষ্য অনুযায়ী, বর্তমান আর্থিক বাস্তবতায় প্রতিষ্ঠানটির মূল সম্প্রচার ও জনসেবামূলক কার্যক্রম বজায় রেখেই ব্যয় কমানোর চেষ্টা চলছে। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিভিন্ন বিভাগে কর্মীসংখ্যা ও কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আর্থিক চাপে বিবিসি, ক্রীড়া বিভাগে কমছে ৪১ পদ

বিস্তারিত কমেন্টে