বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫১:৪৩
শিরোনাম
নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড

বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫
শেয়ার: mail
বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। এ ছাড়া আন্তজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলা—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এসব ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে

বিস্তারিত কমেন্টে