বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১১:৩৯
শিরোনাম
মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের

আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ২৫টি হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান তাঁদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাঁদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। অনুসন্ধানে তাঁদের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চলছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আরও বলা হয়, অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর করা হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান

বিস্তারিত কমেন্টে