বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫০:১৮
শিরোনাম
ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপা ও বিতরণে জোর প্রস্তুতি ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপা ও বিতরণে জোর প্রস্তুতি

বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭
শেয়ার: mail
বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে বসুন্ধরা নিরাপত্তা দল। পরে উদ্ধার করা আলামতসহ তাদের ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বসুন্ধরা নিরাপত্তা দলের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-গ ২৩-৬৭৮০ নম্বরের একটি সন্দেহভাজন প্রাইভেট কার গেট-৪ দিয়ে এলাকায় প্রবেশ করে। গাড়িটির ছবি আগে থেকেই নিরাপত্তা দলের কাছে থাকায় দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা সেটি শনাক্ত করেন। এরপর গাড়িটিকে অনুসরণ করে জনকণ্ঠ মোড় এলাকায় চোরচক্রটিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: মো. সুজন মিয়া (২৮), মো. আল-আমিন (৩১) ও মো. জাহিদ (৩৬)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চক্রটি এর আগেও বসুন্ধরা আবাসিক এলাকার এ, আই, এল ও জি ব্লকসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধার করা আলামতসহ তাদের ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় চুরির শিকার মোটরসাইকেলের মালিকেরাও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় উপস্থিত হন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক

বিস্তারিত কমেন্টে