সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৩২:১০
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

এক লিটার মবিলে ২-৩ ঘণ্টা রান্না, রুহিয়ায় অভিনব চুলা

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮
শেয়ার: mail
এক লিটার মবিলে ২-৩ ঘণ্টা রান্না, রুহিয়ায় অভিনব চুলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গাড়ি কিংবা বিভিন্ন যন্ত্রপাতি থেকে বের হওয়া পুরোনো বা পোড়া মবিল সাধারণত বর্জ্য হিসেবেই ফেলে দেওয়া হয়। তবে এবার সেই ফেলে দেওয়া মবিল কাজে লাগিয়ে একটি অভিনব ও সাশ্রয়ী রান্নার চুলা তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রামনাথ হাটের পল্লী চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক আলহাজ্ব ইব্রাহিম জামান। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও ইউটিউবের ভিডিও দেখে তৈরি এই চুলা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

জানা যায়, রামনাথ হাটের একটি ওয়ার্কশপে প্রয়োজনীয় সরঞ্জাম জোড়া লাগিয়ে চুলাটি প্রস্তুত করা হয়। এই প্রযুক্তিতে একটি ছোট ব্লোয়ার ফ্যানের মাধ্যমে নিয়ন্ত্রিত বাতাসের চাপ সৃষ্টি করে পাত্রে রাখা মবিলে আগুন জ্বালানো হয়। উদ্ভাবক ইব্রাহিম জামান জানান, মাত্র এক লিটার পুরোনো মবিল দিয়ে টানা দুই থেকে তিন ঘণ্টা রান্নার কাজ চালানো সম্ভব। পুরো চুলাটি তৈরিতে তাঁর খরচ হয়েছে প্রায় ৩ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে ইব্রাহিম জামান বলেন, “বর্তমানে বাজারে খড়ি বা জ্বালানি কাঠের দাম বেশ চড়া। এক মণ খড়ি কিনতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত গুনে নিতে হয়। ইউটিউবে মবিল ব্যবহারের একটি প্রযুক্তি দেখে আমারও আগ্রহ জাগে। কম খরচে রান্নার বিকল্প ব্যবস্থা হিসেবে এটি বেশ কার্যকর মনে হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্যারেজ ও ওয়ার্কশপে প্রতিদিন বিপুল পরিমাণ মবিল অপচয় হয়। সেটিকে জ্বালানি হিসেবে পুনর্ব্যবহারের এই উদ্যোগ বেশ প্রশংসনীয় ও যুগোপযোগী।

তবে বিশেষজ্ঞদের মতে, খোলা অবস্থায় পোড়া মবিল দহনে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টি হতে পারে। তাই এ ধরনের চুলা বাণিজ্যিকভাবে বা বাসাবাড়িতে ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত বায়ুনিরোধক ব্যবস্থা, ধোঁয়া নির্গমনের পাইপ এবং সঠিক অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে ব্যবহার করা সম্ভব হলে এটি গ্রামীণ এলাকায় জ্বালানি খরচে নতুন বিপ্লব আনতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এক লিটার মবিলে ২-৩ ঘণ্টা রান্না, রুহিয়ায় অভিনব চুলা

বিস্তারিত কমেন্টে