শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:০১:১৭
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

এফ-৩৫-এর স্পর্শকাতর যন্ত্রাংশ চীনের হাতে, তদন্তে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
এফ-৩৫-এর স্পর্শকাতর যন্ত্রাংশ চীনের হাতে, তদন্তে যুক্তরাষ্ট্র

এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে পড়েছে। অস্ট্রেলিয়া থেকে স্টেলথ প্রযুক্তির এসব যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে না গিয়ে চীনের হাতে পড়ার ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ তথ্য জানায়।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কাছে যাওয়া ওই চালানে যুদ্ধবিমানের একটি ক্যানোপি বা স্বচ্ছ ছাদ রয়েছে, যা এর স্টেলথ সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ক্যানোপি শুধু একটি সাধারণ ছাদ নয়, এটি ককপিটের ওপর বসানো গম্বুজসদৃশ আবরণ।

মূলত এই ক্যানোপির ওপরেই রাডার ফাঁকি দেওয়ার স্বচ্ছ পদার্থ ব্যবহার করা হয়। রাডারে এফ-৩৫ ধরা না পড়ার অন্যতম কারণ হলো এর ক্যানোপি। তবে স্বচ্ছ পদার্থটি সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যেতে পারে বলে এগুলো পরিবর্তনের প্রয়োজন হয়।

জানা গেছে, চীনের কাছে চলে যাওয়া ক্যানোপিটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছিল। কিন্তু সেটি যুক্তরাষ্ট্রে না গিয়ে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে গেছে।

যদিও মার্কিন কর্মকর্তারা বলেছেন, বর্তমানে এগুলো কোথায় ও কার কাছে আছে, তা স্পষ্ট নয়। তবে তাঁরা আশঙ্কা করছেন, চীন এগুলো পেয়েছে।

এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কংগ্রেসের যৌথ তদন্ত শুরু হয় গত জুনে, যা এখনো চলছে। যুক্তরাষ্ট্র নিজেদের ও মিত্রদের জন্য এ পর্যন্ত এক হাজার ৩০০টি এফ-১৫ যুদ্ধবিমান তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিখোঁজ যন্ত্রাংশগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ঘটনাটির তদন্ত এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে কাজ করছে।

সূত্র: পলিটিকো

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এফ-৩৫-এর স্পর্শকাতর যন্ত্রাংশ চীনের হাতে, তদন্তে যুক্তরাষ্ট্র

বিস্তারিত কমেন্টে