সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৫:০৯
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

মাটিরাঙ্গায় তৃণমূল সংগঠন শক্তিশালী করতে মহিলা দলের সভা

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩
শেয়ার: mail
মাটিরাঙ্গায় তৃণমূল সংগঠন শক্তিশালী করতে মহিলা দলের সভা

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী থামছি বালা ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তর সদস্য সুনী ত্রিপুরার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার ও উপজেলা মহিলা দলের সহসভাপতি অজিফা সিরাজ। এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় তৃণমূল সংগঠন শক্তিশালী করতে মহিলা দলের সভা

বিস্তারিত কমেন্টে