সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৪:৫২
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রুহিয়ায় উৎসবমুখর পরিবেশে ২৫তম বিশ্বকর্মা পূজা

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
রুহিয়ায় উৎসবমুখর পরিবেশে ২৫তম বিশ্বকর্মা পূজা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পরম ভক্তি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার রামনাথ হাট কেন্দ্রীয় শ্রী শ্রী বিশ্বকর্মা মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাদ্যযন্ত্রের বাজনা ও পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এ উৎসবে দুপুর সাড়ে ১২টায় ভক্ত ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

উৎসবের ধারাবাহিকতায় সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে মনোজ্ঞ আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এরপর ধর্মীয় রীতিনীতি ও আচার-অনুষ্ঠান শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

রামনাথ হাট কেন্দ্রীয় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বর্মন জানান, প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে রামনাথ হাটসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

রুহিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী বিকাশ চন্দ্র রায় বলেন, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও ভক্ত ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় উৎসবমুখর পরিবেশে ২৫তম বিশ্বকর্মা পূজা

বিস্তারিত কমেন্টে