সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৬:৪৭
শিরোনাম
● মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর ● চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ● শিক্ষকের মর্যাদা বাড়ানোর প্রত্যয়ে জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত ● পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: বিভিন্ন অভিযোগের জবাব দিলেন এনপিসিবিএল এমডি ● সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে রাবি সাংবাদিকদের আল্টিমেটাম ● ইউজিসির গবেষণা নির্দেশিকা প্রত্যাখ্যান করে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর ● চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ● শিক্ষকের মর্যাদা বাড়ানোর প্রত্যয়ে জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত ● পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: বিভিন্ন অভিযোগের জবাব দিলেন এনপিসিবিএল এমডি ● সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে রাবি সাংবাদিকদের আল্টিমেটাম ● ইউজিসির গবেষণা নির্দেশিকা প্রত্যাখ্যান করে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

বাংলা কিউআর পেমেন্টে নতুন সুবিধা, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯
শেয়ার: mail
বাংলা কিউআর পেমেন্টে নতুন সুবিধা, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

বাংলা কিউআর ব্যবহার করে প্রথমবারের মতো এক সপ্তাহে এক হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। গত ৬ থেকে ১২ সেপ্টেম্বর এ ব্যবস্থায় মোট ১ হাজার ৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে বাংলা কিউআরে লেনদেন হয়েছিল ৯৫৯ কোটি টাকা।

লেনদেন বাড়ার পাশাপাশি বাংলা কিউআরকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করতে নতুন কিছু সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করার পাশাপাশি মার্চেন্টদের এ পদ্ধতিতে অর্থ গ্রহণে উৎসাহিত করতে হবে। এ জন্য আগামী ১ অক্টোবর থেকে যেকোনো অঙ্কের বাংলা কিউআর পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।

এ ছাড়া সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপের হোম পেজে সহজে চোখে পড়ে—এমন স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখতে হবে।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে শুধু কিউআর স্ক্যান নয়, বাংলা কিউআরের ছবি আপলোড করেও যাতে পেমেন্ট সম্পন্ন করা যায়, সেই সুবিধা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীদের পাশাপাশি সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারী যেন মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারেন, সে ব্যবস্থাও চালু করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদ ব্যবস্থাপনায় বর্তমানে বছরে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড ও কর ফাঁকির সঙ্গে সংশ্লিষ্ট অনেক লেনদেন নগদে হয়ে থাকে। এমন পরিস্থিতিতে চলতি বছরের ১ জুলাই থেকে কোডভিত্তিক সব লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হয়েছে।

এর ফলে কোনো দোকান বা মার্চেন্ট পয়েন্টে একটি ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানের বাংলা কিউআর থাকলেই যেকোনো গ্রাহক সেটি ব্যবহার করে সেবার বিল বা পণ্যের মূল্য পরিশোধ করতে পারছেন।

বাধ্যতামূলক করার প্রথম মাস জুলাইয়ে বাংলা কিউআরে দৈনিক গড়ে প্রায় ৪০ কোটি টাকা লেনদেন হয়েছিল। সময়ের সঙ্গে তা বেড়ে গত সপ্তাহে এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে দৈনিক গড় লেনদেনও বেড়ে প্রায় ১৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলা কিউআর পেমেন্টে নতুন সুবিধা, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

বিস্তারিত কমেন্টে