মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৮:৫১
শিরোনাম
● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি

এফডিসি এলাকায় সড়কের মাঝের রেলিংজুড়ে সবুজায়ন, বদলে যাচ্ছে তেজগাঁওয়ের দৃশ্য

এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক
এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬
শেয়ার: mail
এফডিসি এলাকায় সড়কের মাঝের রেলিংজুড়ে সবুজায়ন, বদলে যাচ্ছে তেজগাঁওয়ের দৃশ্য

রাজধানীর তেজগাঁও এফডিসি মোড় থেকে মগবাজার পর্যন্ত সড়কের মাঝের রেলিং ঘেঁষে চলছে সবুজায়ন কার্যক্রম। বেশ কিছুদিন ধরে চলমান এ উদ্যোগের আওতায় সড়কের মাঝের নির্ধারিত জায়গায় সারিবদ্ধভাবে বিভিন্ন ধরনের গাছ ও শোভাবর্ধক উদ্ভিদ লাগানো হচ্ছে।

ইতোমধ্যে সড়কের বিভিন্ন অংশে ছোট ছোট গাছ লাগানো হয়েছে। রঙিন টব ও রোপণ করা গাছগুলো সড়কের দৃশ্যে নতুনত্ব এনেছে। গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠলে সড়কটি আরও সবুজ ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

রাজধানীর ব্যস্ত সড়কে এমন সবুজায়ন উদ্যোগ একদিকে যেমন সড়কের সৌন্দর্য বাড়াচ্ছে, অন্যদিকে নগর পরিবেশে সবুজের পরিমাণ বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরীতে সড়কের বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নগরবাসীর জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে।

এফডিসি মোড় থেকে মগবাজারমুখী সড়কে সারিবদ্ধভাবে নতুন গাছ লাগানোর দৃশ্য ইতোমধ্যে পথচারী ও যাত্রীদের নজর কেড়েছে। তবে লাগানো গাছগুলো টিকিয়ে রাখতে নিয়মিত পানি দেওয়া, পরিচর্যা ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এফডিসি এলাকায় সড়কের মাঝের রেলিংজুড়ে সবুজায়ন, বদলে যাচ্ছে তেজগাঁওয়ের দৃশ্য

বিস্তারিত কমেন্টে