সাবেক সেনা কর্মকর্তা ও র্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দিয়েছেন মেজর সাব্বির। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মামলাটির একাদশ সাক্ষী হিসেবে তিনি হাজির হন।
জবানবন্দিতে মেজর সাব্বির দাবি করেন, ২০১০ সালের মে মাসে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুলসহ মোট চারজনকে তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান জিয়াউল আহসানের নেতৃত্বে ক্রসফায়ারে হত্যা করা হয়।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পর আলামত গোপন করতে নিহতদের পেট চিরে সিমেন্টের বস্তায় ভরে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়।
মেজর সাব্বির আরও জানান, ২০১০ সালে একই প্রক্রিয়ায় আরও একজনকে গুলি করে হত্যার পর সিমেন্টের বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
kalprakash.com/IM