একটি গোল করলেন, আরেকটি গোল করালেন কাসেমিরোকে দিয়ে। তাতেই লিওনেল মেসির খেরোখাতায় যুক্ত হলো নতুন এক মাইলফলক। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকরের ক্যারিয়ারে যোগ হলো ৪৯তম ট্রফি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নের মধ্যকার বার্ষিক লড়াইয়ে ২-০ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ন্যু স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন কাসেমিরো।
এই ম্যাচেই ইন্টার মায়ামির হয়ে শততম গোলের দেখা পান মেসি। মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে একটি গোল করেছিলেন তিনি। তাতে শততম গোল থেকে এক গোল দূরে ছিলেন মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে সেই মাইলফলক পূর্ণ করেন তিনি। মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচেই ১০০ গোলের কীর্তি গড়েছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা এখন ৯২৯।
কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে এটাই মেসির দ্রুততম ১০০ গোল। বার্সেলোনার হয়ে এই মাইলফলকে পৌঁছাতে তাঁর লেগেছিল ১৮৮ ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল করতে খেলেছেন ১৭৪ ম্যাচ। সেখানে মায়ামির হয়ে সময় লেগেছে মাত্র ১১৫ ম্যাচ।
মাইলফলকের ম্যাচে ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন মেসি। এরপর ম্যাচের ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন কাসেমিরো। তাতেই মেসির আরেকটি শিরোপা জয় নিশ্চিত হয়।
মায়ামির হয়ে মেসি প্রথম শিরোপা জেতেন ২০২৩ সালে, লিগস কাপে। পরের বছর মায়ামি জেতে সাপোর্টার্স শিল্ড। সেই মৌসুমে এমএলএসে ৭৪ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে দলটি। এরপর ২০২৫ সালের এমএলএস কাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি।
kalprakash.com/IM