বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৯:৩৭
শিরোনাম
● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প

ভূমি অফিসের হাজিরায় আসছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩
শেয়ার: mail
ভূমি অফিসের হাজিরায় আসছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ। জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে নির্ধারিত কর্মস্থলের জিপিএস-ভিত্তিক ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা দিতে পারবেন। সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।

হাজিরার তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে আপডেট হবে। ফলে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেকোনো অফিসের উপস্থিতির তথ্য সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। ভুয়া লোকেশন ব্যবহার বা নির্ধারিত সীমানার বাইরে অবস্থান করে হাজিরা দেওয়ার চেষ্টা হলে স্বয়ংক্রিয় সতর্কবার্তাও পাওয়া যাবে।

এ ছাড়া সরকারি কাজে বাইরে গেলে ‘সাইট ভিজিট’ ফিচারে কারণ উল্লেখ করা এবং অ্যাপের মাধ্যমে ছুটির আবেদন ও হিসাব রাখার সুবিধা থাকবে। অ্যাপটির কারিগরি সহযোগিতা দিচ্ছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (পিএলএক্স)।

বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় অ্যাপটির পাইলটিং চলছে। ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিকভাবে এর আওতায় আনা হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে অ্যাপটি সম্প্রসারণ করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের ভাষ্য, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি জনসেবা আরও সহজ ও গতিশীল করতে সহায়তা করবে।

এর আগে গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলায়’ প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব দিয়েছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সেই ধারাবাহিকতায় এবার অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভূমি অফিসের হাজিরায় আসছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

বিস্তারিত কমেন্টে