মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৪০:৪০
শিরোনাম
● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যুতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যুতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯
শেয়ার: mail
হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এদিন সকালে ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করেন। এর আগে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান ও ফারজানা রূপাসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। এর আগে পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নির্ধারিত সময়ে কেউ আত্মসমর্পণ করেননি।

চলতি বছরের ২৭ জুলাই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযানের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে অভিযোগ করা হয়, ২০১৩ সালের ৫ মে আসামিদের পারস্পরিক যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে হেফাজতে ইসলামকে নির্মূল করতে যৌথ অভিযান চালানো হয়েছিল।

এ ছাড়া গাজীপুরে মাদরাসা অধ্যক্ষ আবুল হোসেন গুমের মামলায় সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অন্যদিকে একই দিন সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে যান সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

বিস্তারিত কমেন্টে