রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৪:০৮
শিরোনাম
● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● ভারত সফর করলেও দিল্লি যাবেন না রুবিও ● পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● ভারত সফর করলেও দিল্লি যাবেন না রুবিও ● পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড, পরীক্ষা ৮ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০
শেয়ার: mail
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড, পরীক্ষা ৮ ডিসেম্বর

আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রস্তুত করা এ তালিকা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

প্রকাশিত কেন্দ্র তালিকা নিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আপত্তি কিংবা সংশোধনের প্রয়োজন থাকলে তা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আপত্তি গ্রহণ করা হবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র তালিকা নিয়ে কোনো ধরনের আপত্তি থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে লিখিতভাবে আবেদন আকারে জমা দিতে হবে। সময়সীমা পেরিয়ে গেলে কেন্দ্র তালিকা সংক্রান্ত কোনো আবেদন বা আপত্তি বিবেচনা করা হবে না।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার আগে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড, পরীক্ষা ৮ ডিসেম্বর

বিস্তারিত কমেন্টে