মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০৮:২৬
শিরোনাম
ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড যুক্তরাজ্যের করপোরেট প্রধান ও সাধারণ কর্মীদের বেতনের বৈষম্য ১৩০ গুণ সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি সৌদির বিমানঘাঁটিতে হুতিদের নতুন হামলা, জরুরি সতর্কতা জারি টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড যুক্তরাজ্যের করপোরেট প্রধান ও সাধারণ কর্মীদের বেতনের বৈষম্য ১৩০ গুণ সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি সৌদির বিমানঘাঁটিতে হুতিদের নতুন হামলা, জরুরি সতর্কতা জারি টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫
শেয়ার: mail
সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন জাতীয় বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ও মোবাইল ভাতার পরিমাণ বাড়ছে। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন বিশেষ ভাতা চালুর সুপারিশ করা হয়েছে এবং ঝুঁকি ও বিশেষ ভাতাও বাড়ানো হচ্ছে। তবে বাংলা নববর্ষের উৎসব ভাতায় কাটছাঁট করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে নতুন এ বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন গ্রেডভেদে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন স্কেলে মূল বেতন ও নিট পেনশন চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আর বাড়িভাড়াসহ অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা ও ভাতা পুরোপুরি কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, অনুমোদিত নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির দাপ্তরিক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং তা চূড়ান্ত ভেটিংয়ের জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নতুন বেতন কাঠামোয় যেসব মূল বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে:

১. বাড়িভাড়া ভাতা: ঢাকা সিটি করপোরেশন এলাকায় কর্মরতদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং জেলা, উপজেলাসহ অন্যান্য এলাকায় গ্রেডভেদে সর্বোচ্চ ৪৫ শতাংশ হারে এ ভাতা প্রদান করা হবে।

২. বয়সভেদে চিকিৎসা ভাতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ভাতার হারও বাড়ানো হয়েছে। ৫০ বছর পর্যন্ত চাকুরিজীবীরা মাসে ৩ হাজার টাকা, ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়সীরা ৪ হাজার টাকা, ৬০ থেকে ৭০ বছর বয়সীরা ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়স্ক পেনশনাররা মাসে ৬ হাজার টাকা করে চিকিৎসা ভাতা পাবেন।

৩. নিম্ন গ্রেডে বার্ষিক বেতন বৃদ্ধি বেশি: নতুন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্টের হার বেশি রাখা হয়েছে। গ্রেড-৬ ও এর নিচের গ্রেডগুলোতে বার্ষিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে। এছাড়া গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে।

৪. সব গ্রেডে মোবাইল ভাতা: প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য মোবাইল ভাতা চালু করা হচ্ছে। গ্রেড-৫ ও এর ঊর্ধ্বতন কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং গ্রেড-৬ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে ১৫০ টাকা হারে এ ভাতা পাবেন।

৫. দ্বিগুণ হচ্ছে যাতায়াত ভাতা: বিদ্যমান যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ৬০০ টাকা করা হয়েছে। এছাড়া কর্মচারীদের টিফিন ভাতা ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬. প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা: বিশেষ চাহিদাসম্পন্ন বা শারীরিক প্রতিবন্ধী সন্তানের লালন-পালনের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে বিশেষ ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একজন চাকুরিজীবীর সর্বোচ্চ দুই সন্তান এই সুবিধার আওতায় আসবেন।

৭. কমছে বাংলা নববর্ষের ভাতা: নতুন কাঠামোয় বাংলা নববর্ষ ভাতার হার কমানো হয়েছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা দেওয়া হলেও তা কমিয়ে ১৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

৮. ঝুঁকি ও বিশেষ ভাতা: প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ নির্ধারণের পাশাপাশি ঝুঁকি ও বিশেষ ভাতা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষা সহায়ক, কার্যভার, আপ্যায়ন ও মূল উৎসব ভাতা আগের হারেই বহাল থাকছে।

৯. পাহাড়ি ও দুর্গম এলাকার বিশেষ ভাতা: পাহাড়ি এলাকায় কর্মরতদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে বিশেষ ভাতা বহাল রাখা হয়েছে। এর মধ্যে পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং অন্যান্য পাহাড়ি দুর্গম এলাকায় সর্বোচ্চ ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে হাওড়, দ্বীপ ও চরাঞ্চলে মূল বেতনের ২০ শতাংশ ভাতা বহাল থাকলেও এর সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা বেঁধে দেওয়া হয়েছে।

১০. পেনশন ও গ্র্যাচুইটি: ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি চালুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ সীমা হবে ৭০ হাজার ২০০ টাকা।

১১. সামরিক বাহিনীর ভাতায় পরিবর্তন: সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কল্যাণমূলক ভাতাতেও সংস্কার আনা হয়েছে। প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ভাতা ও শিক্ষকতা ভাতাসহ অধিকাংশ নিয়মিত ভাতার বিদ্যমান অঙ্কের ওপর ১০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

বিস্তারিত কমেন্টে