গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মনোয়ার হোসেন চৌধুরী গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে পরাজিত হলেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও একই আসন থেকে বিজয়ী হন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা মাসুম লুমেন। তিনি জানান, ‘বড় আব্বা অত্যন্ত নম্র, ভদ্র ও সৎ স্বভাবের মানুষ ছিলেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
kalprakash.com/IM