মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫২:২৮
শিরোনাম
ক্যান্টন ফেয়ারে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা দিচ্ছে চীন মনিরামপুরে ৩০ বছর পর সরকারি জমি দখলমুক্ত, স্বস্তিতে নাগরিকরা নদ-নদীর পানি বাড়ায় তিন জেলায় বন্যার আশঙ্কা: পাউবো দুই বছর পর মৈত্রী এক্সপ্রেস চালুর উদ্যোগ, ইতিবাচক আলোচনা: রেলমন্ত্রী আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মারুফা আক্তার বগুড়ায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে: পিজিসিএল চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মিঠাপুকুরে ৬টি গ্রামকে ‘পরিবেশবান্ধব গ্রাম’ ঘোষণা ৩৮৫ একর জমি সত্ত্বেও জরাজীর্ণ রাণীশংকৈলের মসজিদ, বকেয়া অর্ধকোটি টাকা খাজনা শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ইবি উপাচার্যের ক্যান্টন ফেয়ারে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা দিচ্ছে চীন মনিরামপুরে ৩০ বছর পর সরকারি জমি দখলমুক্ত, স্বস্তিতে নাগরিকরা নদ-নদীর পানি বাড়ায় তিন জেলায় বন্যার আশঙ্কা: পাউবো দুই বছর পর মৈত্রী এক্সপ্রেস চালুর উদ্যোগ, ইতিবাচক আলোচনা: রেলমন্ত্রী আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মারুফা আক্তার বগুড়ায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে: পিজিসিএল চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মিঠাপুকুরে ৬টি গ্রামকে ‘পরিবেশবান্ধব গ্রাম’ ঘোষণা ৩৮৫ একর জমি সত্ত্বেও জরাজীর্ণ রাণীশংকৈলের মসজিদ, বকেয়া অর্ধকোটি টাকা খাজনা শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ইবি উপাচার্যের

চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬
শেয়ার: mail
চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সাক্ষরতা অর্জন করি, দক্ষতা ও জ্ঞান দিয়ে সমৃদ্ধ সমাজ গড়ি’।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতাকে সীমাবদ্ধ না রেখে আধুনিক জ্ঞান, দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও আত্মনির্ভরশীলতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকে ঝরে পড়া শিক্ষার্থী এবং কর্মজীবী বয়স্কদের জন্য কার্যকর উপানুষ্ঠানিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

সভা থেকে চিতলমারীর তৃণমূল পর্যায়ে সাক্ষরতা কার্যক্রম আরও সম্প্রসারণ এবং নিরক্ষরতামুক্ত উপজেলা গড়তে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে